সর্বশেষ

ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

অনলাইন ডেস্ক

নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে চীন থেকে সংগৃহীত ২৫০টি ‘এসএইচ-১৫’ (SH-15) ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক শক্তি সুসংহত করতে ইসলামাবাদের পক্ষ থেকে এটিই সবচেয়ে বড় ধরনের পদক্ষেপ।

তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘নরিনকো’ (NORINCO)-র তৈরি ১৫৫ মিলিমিটারের এই এসএইচ-১৫ হাউইটজারগুলো মূলত একটি ৬×৬ চ্যাসিসের ওপর নির্মিত এবং এতে ৪০০ হর্সপাওয়ারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন রয়েছে। এগুলো ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ ব্যবহার করে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল যুক্ত করা হলে এর সর্বোচ্চ পাল্লা দাঁড়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত। এছাড়া নিজস্ব স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল ও হাইড্রোলিক সিস্টেম থাকায় এটি অত্যন্ত দ্রুত জায়গা পরিবর্তন করে প্রতি মিনিটে ছয় রাউন্ড ফায়ার করতে সক্ষম।
সীমান্তে এই আধুনিক দূরপাল্লার অস্ত্র মোতায়েনকে বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সামরিক সম্পর্কেরই সুস্পষ্ট প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চীন-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেন। উল্লেখ্য, কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চলতি বছর পাকিস্তান তাদের জাতীয় প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।
বিগত বছরে পরিচালনা করা ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারতের সাথে লড়াইয়ে এই চীনা হাউইটজারের পারফরম্যান্স অত্যন্ত সফল ছিল বলেও দাবি করেছিল পাকিস্তান সেনা কর্তৃপক্ষ।

ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান