সর্বশেষ

রৌমারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ সহ আটক ১

আকতার হোসেন

জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ১০৬৩ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান চালান। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সময় ইয়াবা পাচারের অভিযোগে মো. নাসির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।অন্যদিকে, রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির সদস্যরা অভিযানে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।বিজিবি জানিয়েছে, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিরুলিয়ায় খেলাফত মজলিসের চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইসমাইল হোসেনের গণসংযোগ

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ আগস্ট ২০২৬
Trulli

রৌমারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ সহ আটক ১