সর্বশেষ

সাভার বন সাব-বিট মহিদুরের ঘুষ দুর্নীতি নারী কেলেঙ্কারি,এত ফিরিস্তি থাকা সত্ত্বেও বহাল তবিয়েতে

সাভার প্রতিনিধি

 সাভার উপজেলাধীন বন বিভাগ ঢাকার অধীনস্থ সাববিট কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মহিদুর রহমান জয়ের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং জাল জালিয়াতির অভিযোগ রয়েছে।

সাভার বিরুলিয়া ইউনিয়নে সাভার সাববিট বন-বিভাগ কর্মকর্তার কার্যালয় ছোট কালিয়াকৈর রেঞ্জ অবস্থিত। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে,জানাযায় বিট কর্মকর্তা মহিদুর রহমান স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু,অবৈধ দখলদার ও বহিরাগতদের কাছ থেকে টাকার বিনিময়ে বনের জমি দখল নেওয়ার সুযোগ করে দিচ্ছেন এই সাব-বিট কর্মকর্তা। তার রয়েছে এলাকা জুড়ে শক্তিশালী দালাল চক্র তাদের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, নিরীহ সাধারণ মানুষের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে মারধর ও সন্ত্রাসী কায়দায় তার দুর্নীতির বিরুদ্ধে মুখ বন্ধ করে দেওয়ার মতো বনের জায়গা, গাছ মাটি কাটা ঘুষ দুর্নীতির ব্যাপারে অসংখ্য অভিযোগ রয়েছে।

বিট কর্মকর্তা মহিদুর রহমান জয়ের বিরুদ্ধে একাধিক টিভি চ্যানেল, প্রথম সারির জাতীয় পত্রিকা সহ বিভিন্ন নিউজ পোর্টালে একাধিকবার ধারাবাহিকভাবে সংবাদ প্রচার হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ কর্মীদের হুমকি সহ বিভিন্ন হয়রানি হেনস্তা প্রাণনাশের হুমকি’র মতো গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় এলাকাবাসী মহিদুরের সন্ত্রাসী বাহিনীর একপ্রকার জিম্মি হয়ে পড়েছে। মহিদুর রাতের আঁধারে দালাল এবং তার পালিত সন্ত্রাসী দ্বারা বনের গাছ কেটে ও কাটা গাছ বিক্রি করে সরকারি কোষাগাড়ে টাকা জমা না দিয়ে নিরবিনে আত্মসাত করেন।

গার্মেন্টস ব্যবসার আড়ালে ভয়ংকর মাদক কারবারি আসাদ মৃধা, র‍্যাবের হাতে গাঁজা ও জাল নোট সহ আটক!

ভুক্তভোগীরা বলেন, এই মহিদুরের কুকর্মমের কথা বলে শেষ করা যাবে না, তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি মামলা সহ বিভিন্ন প্রকার ঘুষ অনিয়ম বিস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানুষকে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা অর্থ আত্মসাত বিভিন্ন প্রকার মানুষের কাছ থেকে প্রতারণা করে মামলার ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই বিট কর্মকর্তা মহিদুরের বিরুদ্ধে।

ব্যবসায়ী ভুক্তভোগী লোকমান হোসেন ঢালী বলেন, দুই বছর যাবত আমার কাছ থেকে নিয়মিত হাজার হাজার টাকা মাসোরা হিসাবে চাঁদা নিয়েছে, গত বছর আমার কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অপগরতা প্রকাশ করলে, তার এক সপ্তার ভিতর আমাকে হামলা মামলা সহ নির্যাতন উচ্ছেদের নামে নাটক সাজিয়ে মামলা ও বিভিন্ন প্রকার সন্ত্রাসী বাহিনী দিয়ে হয়রানি অব্যাহত রেখেছেন। আমি সংশ্লিষ্ট মহলের কাছে হয়রানি মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার ভীতি প্রদর্শন বন্ধের জোর দাবি জানাচ্ছি।

মহিদুরের হয়রানির হাত থেকে সংবাদ কর্মীসহ এলাকার প্রভাবশালী মহলে রক্ষা পায়নি। এলাকা বাসীর একটাই দাবি, এই দুর্নীতিবাজ মহিদুরের খুটির জোর কোথায়? সংশ্লিষ্ট মহলের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি ও তার অপকর্মার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি। এ সমস্ত অভিযোগের বিষয়ে, সাবমিট কর্মকর্তা মহিদুর রহমান জয়ের সঙ্গে, একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মোবাইল ফোন ও অফিসেও পাওয়া যায়নি।

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরে উদ্যোক্তার ওপর দফায় দফায় হামলা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সাভার বন সাব-বিট মহিদুরের ঘুষ দুর্নীতি নারী কেলেঙ্কারি,এত ফিরিস্তি থাকা সত্ত্বেও বহাল তবিয়েতে