সর্বশেষ

দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়ায় ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। আহমেদ বলেন, ৩৫ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

এর আগে রোববার (৩১ আগস্ট) এক বছরে দ্বিতীয় বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

 আখতার আহমেদ জানান, পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩০ জন। ইসির সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনের আগে শেষ ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

সৌদির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত: আগমী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ সেপ্টেম্বর ২০২৫
Trulli

দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব