সর্বশেষ

বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১২ জন চূড়ান্তভাবে মনোনীত

জেলা প্রতিনিধি

মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরগুনা পুলিশ লাইন্সে পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল-মামুন শিকদারের সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে প্রাথমিকভাবে মনোনীত ১২ জনের নাম ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার প্রার্থীদের উদ্দেশে বলেন,
“উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম মহোদয়ের নির্দেশনা মোতাবেক শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে। আমরা বরগুনা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেব, আমরা আমাদের কথা রেখেছি।”

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, উত্তীর্ণ প্রার্থীরা আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখবেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, লিখিত পরীক্ষায় মোট ২৪ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন। সেখান থেকে ১২ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১২ জন চূড়ান্তভাবে মনোনীত