সর্বশেষ

সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম এবং জেলার পুলিশ সুপার নাজির আহমেদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানা এলাকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়া রিপোর্টার ক্লাবের সাংবাদিকরা।

 

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

কুমিল্লায় কোতয়ালি থানার ওসি মহিদুল ও এসপি নাজির হোসেনের মিথ্যা মামলা বাণিজ্য ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন মিয়া , সিনিয়ার সাংবাদিক নুর হোসেন, আশা চৌধুরী, সোহেল রানা, সাবেক সেনা কর্মকর্তা আঃ আলিমসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

মানববন্ধনে বক্তারা বলেন, আজ দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সরকারকে বলতে চাই সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন সহ সকল সাংবাদিকের নিরাপত্তা দিতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে কোন মামলা হলে, তদন্ত ছাড়া গ্রেফতার করা যাবে না। আমাদের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ক্রাইম রিপোর্টার শাহিন আলম এসপি ও ওসির অনিয়ম ও দুর্নীতির নিউজ প্রকাশ করায়, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে একটি হয়রানি ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেন।

বক্তার আরো বলেন, সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল হয়রানি ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে। উপস্থিত সাংবাদিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,তা না হলে আমরা পরবর্তীতে বৃহত্তম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ সেপ্টেম্বর ২০২৫
Trulli

সাংবাদিক শাহিন আলমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন