সর্বশেষ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে নারী শিশুসহ ৬৬ জন কে উদ্ধার করেছে কোস্টগার্ড

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য। এসব বন্ধে সবসময় সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এর যৌথ প্রচেষ্টায় নারী- শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের আঞ্চলিক মিডিয়া অফিসার লেফটেন্যান্ট সাকিব নেহবুব। তিনি জানিয়েছেন— টেকনাফের বাহারছড়া ইউপির কচ্ছপিয়া নামক পাহাড়ি এলাকা থেকে এসব অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক উভয় রয়েছে। তবে তাদের অপহরণ করে মালেশিয়াও পাচার করতে পারে।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়— অপহরণকারীর বিভিন্ন আস্তানা খুঁজে পেয়েছে তারা। এসময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে জানান। এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

প্রসঙ্গত—অপহরণ চক্রের সাথে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে নারী শিশুসহ ৬৬ জন কে উদ্ধার করেছে কোস্টগার্ড