সর্বশেষ

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ

অনলাইন ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আজ রোববার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখা উপহার বিতরণ ও মতবিনিময় সভায় আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন ।

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

মধুখালী উপজেলার দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী গ্রহণ করেন।

 

এ সময় মধুখালী উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শিবনাথ ভৌমিকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল আলীম মালিক বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ সেপ্টেম্বর ২০২৫
Trulli

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ