সর্বশেষ

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। নওগাঁ জেলার জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

আর চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

প্রসঙ্গত, আওয়ামী সরকার পতন পরবর্তী গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরিদা খানম। তখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। আর তখনকার সময়ে চট্টগ্রামে যিনি জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন তাকে তথা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ সেপ্টেম্বর ২০২৫
Trulli

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল