সর্বশেষ

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাগুলো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এগুলো দ্রুত আনতে হবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে ক্রয় করলে  যন্ত্রপাতির মান ও দামের নিশ্চয়তা পাওয়া যায় এবং সরকারকে কেনাকাটা নিয়ে কোনো পক্ষের সঙ্গে সরাসরি দর কষাকষি করতে হবে না।

সৌদির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৫
Trulli

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার