সর্বশেষ

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ-আগুন, দগ্ধ ৭

অনলাইন ডেস্ক

ঢাকার মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার’ নামের একটি পেট্রোল পাম্পে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের ভর্তি করা হয়।ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘দুপুর দেড়টার দিকে সাতজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তারা মহাখালীর আমতলীতে একটি পাম্পে লাগা আগুনে দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগের একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘সাতজন এসেছেন। তাদের অবস্থা ভালো না। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।’

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

দ গ্ধরা হলেন– মো. কবির (২০), মো. রুবেল (৩০), মো. সজীব (৩৮), মো. স্বপন (২১), মো. আলমগীর হোসেন (৪১), মো. মাসুদুর রহমান (৪৪) এবং মো. খায়রুল ইসলাম (২৮)। গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী বলেন, ‘আমাদের তেল রাখার খালি ট্যাংক পরিষ্কার করতে তিন জন এসেছিল। একটার দিকে ওই কাজ করার সময় ট্যাংকে জমে থাকা গ্যাসে আগুন লাগে। তাতে ওই তিন জন, আমাদের স্টাফ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। কাজ করার সময় কোনোভাবে আগুন ধরে গেছে হয়ত।বর্তমানে ওই পাম্পের একটি অংশে তেল বিক্রি করা বন্ধ আছে। কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ সেপ্টেম্বর ২০২৫
Trulli

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ-আগুন, দগ্ধ ৭