সর্বশেষ

হাসপাতালে ভর্তি থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে, গ্রেপ্তার জাকারিয়া

জেলা প্রতিনিধি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা এক ব্যক্তি হাসপাতাল থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে ফের হাসপাতালে ফিরে আসে। সিনেমাকে হার মানানো এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা টাউনহল সড়কের উকিলপট্টিতে এডভোকেট ক্লার্ক মিরাজুল ইসলাম শামীম ও জাকারিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাকারিয়া বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

কিন্তু ভর্তি থাকার পরও বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে টাউনহল উকিলপট্টিতে যান। সেখানে একটি পিঠার দোকানের কাচি দিয়ে মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি আবার হাসপাতালে ফিরে গিয়ে নিজেই ভর্তি হন।

ঘটনার পর আহত মিরাজুল বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে। জাকারিয়ার ভগ্নিপতি জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন জাকারিয়া। চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায়ই এ ধরনের ঘটনা ঘটেছে।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, “আমরা জাকারিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।”

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ সেপ্টেম্বর ২০২৫
Trulli

হাসপাতালে ভর্তি থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে, গ্রেপ্তার জাকারিয়া