সর্বশেষ

এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ আহত ৪

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন,রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো.রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা এবং একে অপরের

আত্মীয়-স্বজন।

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়া ঘুরতে যান তাঁরা। ভোরে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগীবাহী একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো.দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত

ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ আহত ৪