সর্বশেষ

জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক মোহাম্মদ সিরাজুল মনির ও সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাশিদুল ইসলাম (হাসান), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম ইরফান।

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

এছাড়াও আরও ৭১ জন নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলার উপজেলা সমূহের কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য দক্ষিণ জেলার সকল নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে

দলীয় নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে গণজাগরণ দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

জাতীয়তাবাদী গণজাগরণ দলের বরিশাল দক্ষিণ জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন