সর্বশেষ

নড়াইল বাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী আহমেদ শফিকুল হায়দার

আল শাহরিয়ার বাবুল খান

নড়াইল বাসীকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন নড়াইল-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, নড়াইল তথা কালিয়া উপজেলা বিএনপির আস্থার প্রতীক,জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রথম উপদেষ্টা,সাবেক ছাত্র নেতা,হলিফ্যামিলি হসপিটালের সাবেক ডিরেক্টর ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজ।

তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে (সিএমসি) সভা অনুষ্ঠিত

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন,দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়,এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ- শোক,জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।কোথাও কোন অপৃতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ হয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।আপনাদের সুখ-দুঃখের সকল সময় আমি আপনাদের পাশে থাকতে চাই।ধর্ম যার যার উৎসব তারতার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান রইল।তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি মাধ্যমে মঙ্গল কামনা করেন।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ সেপ্টেম্বর ২০২৫
Trulli

নড়াইল বাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল-১আসনের মনোনয়ন প্রত্যাশী আহমেদ শফিকুল হায়দার