সর্বশেষ

আশুলিয়ায় রাতভর সেনা অভিযান: কুখ্যাত গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে।

অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে গ্রেফতার করে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায় তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং এর সাথে জড়িত। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

*গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ*

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

(১) ইয়ার হোসেন (২০)- কিশোর গ্যাং সদস্য, ছিন্তাইকারি, রুপায়ন এলাকা।
(২) সোনা মিয়া (৪৫)- মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া।
(৩) আশরাফুল (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৪) বড় বাবু (১৯)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৫) ছোট বাবু (১৭)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৬) আকাশ (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।

*উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ*
(১) দেশীয় অস্ত্র- ১৬ টি
(২) কাঁচি এবং ধারালো অস্ত্র – ৫ টি
(৩) গাজা – ৫ পট
(৪) অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন- ৮ টি
(৫) মোবাইল সিম – ৪৮ টি

দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি নিরাপত্তা বিরাজ করছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

আশুলিয়ায় রাতভর সেনা অভিযান: কুখ্যাত গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জন আটক