সর্বশেষ

চেন্নাইয়ে আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন বাউবি উপাচার্য ও ট্রেজারার

নিজস্ব প্রতিবেদক

মোঃ সিরাজুল মনির:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক পরামর্শ সভা “Consultative Meeting on Blended Learning in TVET”-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন।

গত ৬ থেকে ৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভাটি যৌথভাবে আয়োজন করে Commonwealth Educational Media Centre for Asia (CEMCA), Commonwealth of Learning (COL) এবং National Institute of Technical Teachers Training and Research (NITTTR), Chennai)।

আশুলিয়ার ভাদাইলে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পরামর্শ সভায় “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (Technical and Vocational Education and Training – TVET)” ক্ষেত্রে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, এবং জাতীয় টেকনিক্যাল ও ভোকেশনাল যোগ্যতা কাঠামো (NTVQF/BNQF) শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সময়োপযোগী মতামত প্রদান করেন এবং এ ক্ষেত্রে বাউবির অভিজ্ঞতা ও সফলতা তুলে ধরেন।

সভায় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাউবির উন্মুক্ত ও দূরশিক্ষণ কার্যক্রমের সাফল্য এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্ভাবনা ও প্রয়োগ বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উত্তরাঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: নাহিদ ইসলাম

অত্যন্ত সফলতার সঙ্গে সভায় অংশগ্রহণ শেষে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল (৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বিমানযোগে চেন্নাই থেকে দেশে প্রত্যাবর্তন করেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ অক্টোবর ২০২৫
Trulli

চেন্নাইয়ে আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন বাউবি উপাচার্য ও ট্রেজারার