সর্বশেষ

কুড়িগ্রাম রৌমারী লালকুড়া ঘাটে হাডুডু খেলা অনুষ্ঠিত

আকতার হোসেন

জাতীয় এই খেলা হা ডু ডু দেখতে দুপুরের পর কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া ইটের ভাটা মাঠে আসতে থাকেন দর্শকরা। লালকুড়া যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয় । উক্ত ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন, রৌমারী সদর ইউনিয়নের কোনাচি পাড়া বনাম কান্দা পাড়া ,খেলাটিতে চ্যাম্পিয়ন হিসেবে জয় লাভ করেন, কোনাচি পাড়া
এই খেলার আনন্দে মেতে ওঠেন দর্শকরা। এছাড়া বছরের বিশেষ বিশেষ দিনে এমন খেলার আয়োজনের দাবিও জানিয়েছেন দর্শক ও এলাকাবাসী ।

উক্ত হাডুডু খেলায় সভাপতিত্ব করেন ,শরবেশ আলী চেয়ারম্যান ৫ নং যাদুর চর ইউনিয়ন পরিষদ , প্রধান অতিথি, আবুল হাসেম সদস্য উপজেলা বিএনপি, বিশেষ অতিথি, অধ্যক্ষ আমিনুল ইসলাম মুকুল যাদুর চর মডেল ডিগ্রী কলেজ, তারিকুল ইসলাম তারেক অধ্যাপক রাজিপুর সরকারি ডিগ্রী কলেজ, আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক যাদুর চর ইউনিয়ন বিএনপি, জিয়াউর রহমান জিয়া আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যাদুর চর ইউনিয়ন শাখা, লাল মিয়া লেবু সদস্য সচিব যাদুর চর ইউনিয়ন শাখা , জাহাঙ্গীর আলম যুবদল নেতা রৌমারী উপজেলা শাখা, ফরমান আলী ইউপি সদস্য,হযরত আলী ইউপি সদস্য, জিয়াউর রহমান জিয়া ইউপি সদস্য, হায়দার আলী সাবেক ইউপি সদস্য, রুবেল মিয়া যুবদল নেতা, মোবারক হোসেন যুবদল নেতা, শফিকুল ইসলাম শফিক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা

সার্বিক পরিচালনার দায়িত্বে , আখের আলী, ইব্রাহিম মিয়া, শফিকুল ইসলাম , আনিসুর রহমান,খেলা দেখতে আসা যাদুরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, ‘অনেকদিন এমন কাবাডি খেলা দেখতে পেয়ে খুবই ভাল লাগছে। পরিবারের সবাইকে নিয়ে এই খেলা দেখার মজাই আলাদা। বিশেষ দিনে এমন আয়োজনের দাবি জানাচ্ছি।

আরেক দর্শক যাদুর চর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বলেন, খেলা দেখতে দুপুরের পরপরই চলে এসেছি, মাঠে হাজার হাজার মানুষ একসাথে সবাই আনন্দ উপভোগ করেছি, এই ধরনের আয়োজন আমাদের রৌমারীতে যেন প্রত্যেক বছরে দেখতে পাই।

কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে

যাদুর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরবেশ আলী জানান, কেউ গাছের ডালে, কেউ টিনের ছাদে আবার কেউ প্রখর রোদে মাঠে দাঁড়িয়ে খেলা দেখেছে। খেলার মাঠে শিশু-কিশোর কিংবা বৃদ্ধ, হাজারো মানুষের ঢল নেমেছে। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রোধের পাশাপাশি এলাকাবাসীকে আনন্দ দিতেই হারিয়ে যাওয়া হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছর রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নে এমন খেলার আয়োজন করা হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ অক্টোবর ২০২৫
Trulli

কুড়িগ্রাম রৌমারী লালকুড়া ঘাটে হাডুডু খেলা অনুষ্ঠিত