সর্বশেষ

‘আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না’: যুবদল নেতা নয়ন

অনলাইন ডেস্ক

মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিরসনে সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সমঝোতার বৈঠকে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে নয়ন বলেন, ‘আমি তো সরকারের কোনো পার্ট না। আমি কেন বসব? নিতাই রায় বসবেন জনগণের সঙ্গে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ।’নয়ন অভিযোগ করেন, নিতাই রায়ের অনুসারীরা জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। পাশাপাশি নিতাই রায়ের ব্যক্তিগত আচরণ নিয়েও তিনি বিভিন্ন অভিযোগ করেন।

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে দীর্ঘদিন ধরে নিতাই রায় চৌধুরী ও রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে।গত ২৪ আগস্ট দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়। পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষ কর্মসূচি স্থগিত করে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার পদ স্থগিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ আগস্ট ২০২৬
Trulli

‘আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না’: যুবদল নেতা নয়ন