সর্বশেষ

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির

অনলাইন ডেস্ক

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, অপপ্রচার ও গুজব সম্পর্কে পুলিশকে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তিনি পুলিশ কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সঙ্গে নিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, অপহরণ, পুলিশ আক্রান্তের ঘটনা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মৎস্য ও কৃষিতে রপ্তানি বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে: মন্ত্রী

ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত বাড়ানো, পুলিশ আক্রান্তের মামলার তদারকি জোরদার এবং মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। নিখোঁজ সংক্রান্ত জিডিও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বলা হয়েছে।এ ছাড়া পুলিশ সপ্তাহ ২০২৬-এ প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ আগস্ট ২০২৬
Trulli

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির