সর্বশেষ

সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট

মাইনুল ইসলাম

ঢাকা জেলার সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে ভাটার মালিক-শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকার শ্রমিকরা সড়ক অবরোধ করে।

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, এ বছরে সাভারে ইটভাটা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। ফলে এখানে ভাটার মালিকদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। এছাড়া ভাটা বন্ধের ফলে অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়ছে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেল আহমেদ বলেন, ইটভাটা সচল করার দাবিতে ভাটার মালিক শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানান তিনি।

সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজাগাছ, ও কলকিসহ গ্রেফতার ১ 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ নভেম্বর ২০২৫
Trulli

সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট