সর্বশেষ

সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশি যুবককে হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জামায়াতের আমির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে ঘটনার তদন্তের পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করেছেন তিনি।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘সীমান্তে আর কত জীবন যাবে’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন ডা. শফিকুর রহমান। জামায়াত আমির ওই পোস্টে বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুজন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করেছে; এমন গুরুতর অভিযোগ উঠেছে।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

তিনি বলেন, বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?

তিনি আরো বলেন, একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি জোর অনুরোধ, তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করেন।

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ ডিসেম্বর ২০২৫
Trulli

সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের