সর্বশেষ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে এবং তা ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় বা বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে ২০২৫ সালের অকৃতকার্য পরীক্ষার্থীদের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশ নেওয়ার জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবরে সাদা কাগজে ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নিয়মিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা এবং মানবিক বিভাগে ৪র্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৩১৫ টাকা। ২০২৪-২০২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

৬৩ জাল সনদধারী শিক্ষক-কর্মচারীকে মাউশির শোকজ

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ ডিসেম্বর ২০২৫
Trulli

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ