সর্বশেষ

সাভারে অটো রিকশা চালকদের সড়ক অবরোধ,ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল

মোঃ মাইনুল ইসলাম

ঢাকা জেলার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সংক্রান্ত দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন চালকরা। তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে থাকে যান চলাচল।

শনিবার  (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। ফলে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম। এ সময় তিনি অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন, তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে লিটন আহমেদের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

ওসির আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ হলেও এদিন চালকরা দাবি আদায়ের উদ্দেশ্যে সড়ক অবরোধ করেন অটো চালকরা।

৫০০-১০০০ টাকায় ভোট বিক্রি করবেন না, উন্নয়ন বাধাগ্রস্ত হবে: আঃ গফুর মিয়া

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জানুয়ারি ২০২৬
Trulli

সাভারে অটো রিকশা চালকদের সড়ক অবরোধ,ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল