সর্বশেষ

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার আদালতে

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়াম দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ শুক্রবার আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে, বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার একটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার শারমিন বিন্তি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, পূর্বপরিচিত সহপাঠী সিয়াম এ ঘটনায় জড়িত।

নান্দাইলে কৃষক হত্যা: তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান অভিযুক্তকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে এক যুবককে আটক করা হয়েছে।

এক পরিবারে একাধিক সার ডিলারশিপ: হাইকোর্টের স্থিতাবস্থা স্থগিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Trulli

স্কুলছাত্রী বিন্তি হত্যায় প্রেমিকের দায় স্বীকার আদালতে