সর্বশেষ

৫৭ পিস স্বর্ণের বারসহএক নারী গ্রেপ্তার

যশোর সংবাদদাতা :

যশোরের বেনাপোলে সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৭টি স্বর্ণের বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে স্বর্ণের বারসহ আটক করা হয় তাকে। ভারত সীমান্ত সংলগ্ন বাড়ি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণসহ মাদকপাচারের সঙ্গে জড়িত ছিলেন।

১৯৮৩ সালের পর স্বর্ণের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা। তিনি বলেন, ৫৭টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার বানেছা খাতুনের বিরুদ্ধে স্বর্ণপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আটক করা স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। গ্রেপ্তার বানেছা খাতুন ওই গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারী স্বর্ণপাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবেন। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালায়। প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT