সর্বশেষ

পাবনার মালঞ্চি-রূপপুর আত্রাই নদীর ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ

মোঃ মাইনুল ইসলাম

 পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের কদিম মালঞ্চি বাজার পাড়া এলাকায় আত্রাই নদীর ওপর নির্মিত মালঞ্চি-রূপপুর ব্রীজটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থেকে এখন কার্যত মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয়দের দাবি, ব্রীজটির দুই পাশ ভেঙে গেছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং যাতায়াতের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজ পারাপার করছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন।

আশুলিয়ায় সংবাদ প্রকাশের পর কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড

এ বিষয়ে বিএনপি নেতা ছালাম মন্ডল বলেন, “বিগত স্বৈরাচার সরকারের সময় ব্রীজটির দুই পাশ ভেঙে গেলেও কোনো সংস্কার কাজ করা হয়নি। এতে করে মানুষের ভোগান্তি দিন দিন বেড়েছে। বর্তমানে বিএনপি সরকার গঠন করেছে, বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি।

স্থানীয়রা দ্রুত ব্রীজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, যে কোনো সময় এই ব্রীজে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই দেরি না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বেনাপোলে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মার্চ ২০২৬
Trulli

পাবনার মালঞ্চি-রূপপুর আত্রাই নদীর ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ