সর্বশেষ

সম্পত্তির ভাগ কম পাওয়ার জেরে বাবার কবর ভাঙচুর করলো ছেলে

অনলাইন ডেস্ক

গাইবান্ধা সদর উপজেলায় পৈত্রিক সম্পত্তির ভাগ কম পাওয়ার জেরে বাবার কবর ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম শাহ আলম মিয়া শালু।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল মান্নান মিয়া মৃত্যুর আগে তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। ছেলেরা হলেন—জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রেজ্জাক মিয়া, এজাদুল মিয়া ও সবার ছোট শাহ আলম মিয়া শালু। বড় চার ভাইয়ের দাবি অনুযায়ী, বণ্টননামায় মেজ ভাই ইকবাল মিয়াকে তুলনামূলক বেশি জমি দেয়া হয়েছে—এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শাহ আলম।

আশুলিয়ায় এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাহ আলম তার বাবার কবরের ওপর উঠে চারপাশের বেড়া ও ঘেরা ভাঙচুর শুরু করেন। উল্লেখ্য, পারিবারিক ওই কবরস্থানটি মেজ ভাই ইকবাল মিয়ার অংশে পড়েছে। শাহ আলমের দাবি, ওই জায়গাটি তার নিজের এবং তাকে কম জমি দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘বাবার কবরের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলম মিয়া শালু ও তার অন্য চার ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) আব্দুল হাই বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি আপাতত শান্ত করেছি। একজন সন্তানের কাছ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মার্চ ২০২৬
Trulli

সম্পত্তির ভাগ কম পাওয়ার জেরে বাবার কবর ভাঙচুর করলো ছেলে