সর্বশেষ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় সেখানে উপস্থিত সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এসময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো.হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।

ধ্বংসের পথে যুবসমাজ: অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে কঠোর অভিযান জরুরি

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মার্চ ২০২৬
Trulli

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত