সর্বশেষ

পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৫

মুহুরীগঞ্জ প্রতিনিধি:

০১ সেপ্টেম্বর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় আহত ৫ পুলিশসদস্য আহত হয়েছেন। আহতরা সবাই মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য।সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের কাজীরদিঘি এলাকার নেয়াজপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল মালেক জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গাড়ি নিয়ে রাতে মহাসড়কে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় পেছন থেকে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬০৬৪) পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ট্রাক একসঙ্গে রাস্তার নিচে নেমে যায়।

সেই বাসচালকের মরদেহ উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থল থেকে কনস্টেবল আবদুল্লাহ আল ফয়সাল, কামরুল হাসান, শওকত আলী, এরশাদুল হক ও ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে গুরুতর অবস্থায় কনস্টেবল ফয়সাল ও হাসানকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ইন্সপেক্টর আবদুল মালেক আরও জানান, ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত পুলিশের গাড়ি ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT