সর্বশেষ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বাঘবেশী কুকুরের ছবি

অনলাইন ডেস্ক:

শহরের রাস্তায় রয়েল বেঙ্গল টাইগার! দূর থেকে দেখলে বা হঠাৎ চোখে পড়লে যে কেউ ভয় উঠবেন। পরক্ষণেই ভুল ভাঙবে এর লম্বা মুখ দেখে। মজার ছলে কুকুরকে এমন বাঘের রূপ দিয়েছেন মালয়েশিয়ায় কোনো এক ব্যক্তি।দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বাঘবেশী কুকুরের ছবি। বিষয়টি নিয়ে দিনভরই হইচইয়ে মেতেছেন সে দেশের নেটিজেনরা। অনেকে শেয়ার দিয়েছেন কুকুরের ছবিগুলো।

ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ‘ভয় পাচ্ছে’: ট্রাম্প

সেই বাঘবেশী কুকুরের ছবি শেয়ার করেছে মালয়েশিয়ার একটি পশুপ্রেমী সংস্থাও। তবে হাস্যরসে মাততে নয়, নিজেদের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে তারা এমন কাজের জন্য দায়ী ব্যক্তির শাস্তি চাইছেন।সংস্থাটির ফেসবুক পেজে লেখা হয়েছে, মজার ছলে এই কাণ্ড করা অনুচিত। এই রঙের কারণে কুকুরটির চামড়ায় গুরুতর ক্ষতি হতে পারে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। যোগাযোগের জন্য ওয়াটসআপে হটলাইনও খুলেছে সংস্থাটি।

এদিকে নিরীহ কুকুরের ওপর এই ধরনের আচরণ দেখে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছে। তারাও অভিযুক্তকে গ্রেফতারের পর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT