সর্বশেষ

আশুলিয়ার শিমুলিয়া শ্রমিকবাহী বাস খাদে, আহত ২৫

আশুলিয়া প্রতিনিধি :

সাভারের আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছে।মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,সকাল ধামরায়ের ধানতারা এলাকায় বসবাসরত শ্রমিকদের নিয়ে আশুলিয়ার জিরানী টেংগুরি এলাকার স্পিনিং গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস রওয়ানা দেয়। পর শ্রমিকবাহী বাসটি আশুলিয়ার জিরানীর গোয়ালবাড়ি এলাকায় পৌছল বাসটির চাকা বিস্ফোরণ হয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়।

সেই বাসচালকের মরদেহ উদ্ধার

এসময় বাসটিতে ৫০ জনের বেশী শ্রমিক থাকলেও আহত হয় অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়।পুলিশ বলছে বাসটি কেন খাদে পড়ে গেল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বাসটি ও বাসের চারপাশ তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর খবর কিংবা মরদেহ পাওয়া যায়নি। আর কেউ নিখোঁজও নেই।

অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় ক্যাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরাহী নিহত হয়েছে। এসময় আহত হয় আরও একজন।

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT