সর্বশেষ

ভোটের হিসাব মনে করিয়ে দিলেন আবু আশফাক, বিএনপির ওপর ভর করেই তাদের আসন প্রাপ্তি

শহীদুল ইসলাম

ঢাকার দোহার উপজেলায় কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই প্রকল্পের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। দোহার পৌরসভার তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা চত্বর পরিদর্শন করেন এবং এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কড়া বক্তব্য রাখেন। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “নানা কৌশল অবলম্বন করে রাজপথের ভয় দেখিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল।

কিন্তু তাদের মনে রাখা উচিত, বিগত নির্বাচনে তারা বিএনপির ওপর ভর করেই কেবল হাতেগোনা কয়েকটি আসন পেয়েছিল। নিজস্ব একক কোনো শক্তি তাদের নেই।” তিনি আরও যোগ করেন, বিএনপি রাজপথ থেকে উঠে আসা একটি সুসংগঠিত দল। কোনো ধরনের কূটকৌশল বা ভয় দেখিয়ে লাভ হবে না; কারণ জনগণই সকল শক্তির উৎস এবং তারাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তাছাড়া উন্নয়নমূলক কাজের পাশাপাশি এমপি আশফাক স্থানীয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দোহারের মাটিতে কোনো অবৈধ বালু ব্যবসা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলে আত্মপ্রকাশ, সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আলমগীর হোসেন

এসকল অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। স্মৃতিসৌধ নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, এই স্মৃতিসৌধ নির্মাণের মাধ্যমে উপজেলার দীর্ঘদিনের একটি অপূর্ণতা দূর হতে যাচ্ছে। তাছাড়া উন্নয়নমূলক কাজের পাশাপাশি এমপি আশফাক স্থানীয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

তিনি স্পষ্ট ভাষায় জানান, দোহারের মাটিতে কোনো অবৈধ বালু ব্যবসা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এসকল অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। স্মৃতিসৌধ নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দোহারের সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, এই স্মৃতিসৌধ নির্মাণের মাধ্যমে উপজেলার দীর্ঘদিনের একটি অপূর্ণতা দূর হতে যাচ্ছে।

ধলেশ্বরী পারাপারে ঝুঁকি নিয়ে হাজারো মানুষ, সেতুর দাবিতে বাড়ছে ক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ এপ্রিল ২০২৬
Trulli

ভোটের হিসাব মনে করিয়ে দিলেন আবু আশফাক, বিএনপির ওপর ভর করেই তাদের আসন প্রাপ্তি