সর্বশেষ

সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সমিতির কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সমিতির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খানের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ।

পদ্মায় নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে জনপদ ও পরিবেশ

এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ঢাকা জেলার ভূমি প্রশাসনের সার্বিক কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের দক্ষতা অভিজ্ঞতা ও দিক নির্দেশনায় ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব হবে।

জেলা প্রশাসক ফরিদা খানম সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

শিবালয়ে যমুনা নদীতে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন:রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসকের দিক নির্দেশনা অনুসরণ করে মাঠ পর্যায়ে ভূমি সেবাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত রাখতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। এই সৌজন্য সাক্ষাৎ ঢাকা জেলার ভূমি প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ এপ্রিল ২০২৬
Trulli

সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ।