সর্বশেষ

বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন

অ্যাডমিন

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় উপ-সহকারী প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে ২৭ এপ্রিল ২০২৬, সোমবার বিকাল ৩টায় বেলকুচি উপজেলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলকুচি পৌরসভার কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত হয়রানি এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে প্ল্যান ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পদ্মায় নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবৈধ বালু উত্তোলন: হুমকির মুখে জনপদ ও পরিবেশ

মানববন্ধনে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্ব এবং প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই জনগণের জন্য স্বচ্ছ, সহজ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত হোক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটাই আমাদের মূল দাবি।”

শিবালয়ে যমুনা নদীতে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন:রয়েছে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, বাড়ির মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ এপ্রিল ২০২৬
Trulli

বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন