সর্বশেষ

যানঙ্কট নিরসন অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে গাড়ি পার্কিংয়ের জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান

উপজেলা সংবাদদাতা

আরিফ হোসেন হারিছ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী সিরাজদিখান (সদর) বাজারের ভিতর অসহনীয় ভয়াবহ যানঙ্কট নিরসনকল্পে খাল ভারটকৃত রাস্তার দুই পাশে খাস জায়গা হতে অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে পাড়ী পার্কিং করার জন্য জায়গা নির্ধারন প্রসঙ্গে বিভিন্ন দপ্তর ও সিরাজদিখান প্রেসক্লাবে ২৮৯ জন ব্যবসায়ী ও জনসাধানের স্বাক্ষর সম্বলিত অনুলিপি দিয়েছেন সিরাজদিখান বাজার বনিক সমিতির সাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সিকদার।

অনুলিপিতে উল্লেখ করেন সিরাজদিখান (সদর) বাজারটির গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য যে, দীর্ঘ কয়েক বছর পূর্বে বাজারের ভিতর দিয়ে দোকান পাট ভেঙ্গে জনসাধারনের বৃহত্তর স্বার্থে গাড়ী চলাচলের জন্য রাস্তা বের করা হয়েছে। উক্ত রাস্তা দিয়ে প্রতি দিন শত শত মালবাহী ট্রাক, বাস, থ্রি-হুইলার ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে।

১৯১৫-এর রেল মানচিত্রে ময়মনসিংহ-জারিয়া-লেংগুরা রেলপথ: ইতিহাসে এক অসমাপ্ত অধ্যায়

বর্তমানে ভয়াবহ যানজটের কারনে গাড়ী ও জনসাধারন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে আসছে। যাহার ফলে বাজারের ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতির সম্মুখীন হয়ে আসছে। বিগত দিনে বিষয়টি প্রশাসন আমলে নিয়ে বিকল্প রাস্তা হিসাবে বাজার সংলগ্ন পশ্চিম পাশের একটি সরকারী খাল ভরাট করে রাস্তা বাহির করা হয়। বিকল্প রাস্তা হিসাবে খাল ভরাটকৃত রাস্তা দিয়ে যানবাহন ও এলাকার জনসাধারন চলাচল করে সুবিধা ভোগ করে আসছে।

বাজারের ভিতরে যানজটের মূল সমস্যা সৃষ্টিকারী যত্রতত্রভাবে টেম্পু, বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান ইত্যাদি যত্রতত্রভাবে এলোপাথাড়ি রেখে ভয়ালহ যানজট সৃষ্টি করে থাকে। এই সমস্যা সমাধানে বিকল্প হিসাবে ভারাটকৃত খালের রাস্তার দুই পাশে খালি খাসের জায়গায় যার পরিচিতি বালুর মাঠ হিসাবে চিহ্নিত। উক্ত বালুর মাঠের খালি জায়গায় টেম্পু, বাইক, সিএনজি, রিক্সা, ভ্যান ইত্যাদি বাজারের ব্যবসায়ীদের মালামাল উঠা-নামায় ট্রাক উক্ত বালুর মাঠে নির্ধারিত গাড়ীর স্ট্যান্ড করার জন্য বনিক সমিতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে পরামর্শ দান করলে তিনি উক্ত জায়গায় সকল প্রকার গাড়ী না রাখার জন্য সিদ্ধান্ত গ্রহন করার পরেও অবৈধভাবে দোকানপাট বসে একদিকে বাজারের প্রকৃত বৈধ ব্যবসায়ীদের ব্যবসার আর্থিকভাবে ক্ষতি সাধন করছে। অন্য দিকে ভয়াবহ যানজট নিরসনে গাড়ী রাখার পার্কিং এর জায়গায় বাধ্যগ্রন্থ করে বৃহত্তর জনস্বার্থে ব্যাঘাত ঘটাচ্ছে।

এবিষয়ে সিরাজদিখান বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক সিকদার বলেন,বৃহত্তর জনস্বার্থে ভয়াবহ যানজট নিরসনের জন্য উল্লেখিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে জায়গাটি সম্পূর্ণভাবে মুক্ত করে গাড়ী পার্কিং এর  ব্যবস্থা গ্রহন ও যানজট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মে ২০২৬
Trulli

যানঙ্কট নিরসন অবৈধ দোকান পাট উচ্ছেদের মাধ্যমে গাড়ি পার্কিংয়ের জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান