সর্বশেষ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক শেষে অমিত শাহ শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, এ পদে একাধিক প্রস্তাব এলেও সব প্রস্তাবেই একমাত্র নাম ছিল শুভেন্দু অধিকারীর।

বৈঠক শেষে সাংবাদিকদের অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কোনো নাম না আসায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।

মদিনায় মসজিদে নববীর কাছে বোমা হামলা

পাশাপাশি নন্দীগ্রাম আসনেও জয় পান তিনি। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। এবার মমতার রাজনৈতিক ঘাঁটিতেও জয় পেয়ে রাজ্যের নেতৃত্বে উঠে এলেন তিনি।

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের, কিছু প্রকল্পে শর্ত দিচ্ছে সিউল
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ মে ২০২৬
Trulli

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী