সর্বশেষ

টাঙ্গাইল-যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

টাংগাইল জেলা প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ মে) সকালে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা যাত্রীরা রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কালিহাতি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করা হয়।

সরেজমিনে দেখা গেছে, থানা চত্বরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহতদের মরদেহ। স্বজনদের কান্নায় সেখানে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণ পরিচয় জানা যায়নি।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন স্থান থেকে ট্রাকটিতে যাত্রী তোলা হয়েছিল। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মে ২০২৬
Trulli

টাঙ্গাইল-যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫