সর্বশেষ

সরকারি ছুটি শুরু আজ, কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদ ঘিরে সরকারি ছুটি শুরু হয়েছে আজ। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চে গতকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় শুরু হয়। সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সরজমিন কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্লাটফর্মে তিনটি ট্রেন যাত্রীদের জন্য অপেক্ষা করছে। এরমধ্যে রয়েছে, রংপুরগামী রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার। যাত্রীরা ট্রেনে উঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তবে অনেক যাত্রীই আগে আগে স্টেশনে পৌঁছে গেছেন। এছাড়া পরবর্তী ট্রেনগুলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই যাত্রীরা প্লাটফর্মে অপেক্ষা করছিলেন। দিনের শুরুতে ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যাচ্ছে। রংপুর এক্সপ্রেস ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশনে বিলম্বে আসে। ফলে ট্রেনটি ১০টা ৫০ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় বেঁধে দেয়া হয়।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ১০টা ৪০ মিনিটে প্লাটফর্ম ছেড়ে যায়। সারাদিনে ৪৪টি আন্তঃনগর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘স্ত্রী সন্তানদের আগেই পাঠিয়ে দিয়েছি। গতকাল অফিস শেষ করেই চলে যেতাম। কিন্তু সময় মেলেনি। আজ ১ ঘণ্টা আগে স্টেশনে এসেছি। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ট্রেনের দেখা পাচ্ছি না।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী সিহাব বলেন, ‘ঢাকা শহরের রাস্তাঘাটের বিশ্বাস নেই। তাই নির্দিষ্ট সময় থেকে ৩ ঘণ্টা বাড়তি সময় হাতে নিয়েই বাসা থেকে বের হয়েছি। ১১টা ১৫ মিনিটে ট্রেন ছাড়বে। অন্য ট্রেন ছাড়তে বিলম্ব করেছে। এজন্য শঙ্কায় আছি।’

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মে ২০২৬
Trulli

সরকারি ছুটি শুরু আজ, কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়