সর্বশেষ

ঢাকা-১ আসনে এমপির ত্রাণ বিতরণ, নেতৃত্বে যুবদল নেতা হাসেম বেপারী

শহীদুল ইসলাম

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতিকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগঞ্জ (ঢাকা-১ আসন) এলাকার ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য।

আজ মঙ্গলবার (২৬ মে, ২০২৬) সকালে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক-এর অনুকূলে এবং তাঁর সার্বিক তত্ত্বাবধানে সুতারপাড়া ইউনিয়নে স্থানীয় দুস্থদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংসদ খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে এই বিশেষ ত্রাণ বিতরণ কার্যক্রমটি সরাসরি মাঠে থেকে পরিচালনা করেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী ত্রাণ বিতরণকালে যুবদল নেতা আবুল হাসেম বেপারী বলেন-“আমাদের জননেতা খন্দকার আবু আশফাক ভাই সবসময় ঢাকা-১ আসনের আপামর জনসাধারণের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। আসন্ন ঈদ এবং বর্তমান সময়ে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের মুখে হাসি ফোটাতেই এমপির এই মানবিক উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেজন্য আমাদের এই তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

আজ সকালে নির্ধারিত স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলে এলাকার শত শত অসহায় ও দুস্থ মানুষ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করেন। ঈদের আগে এই জরুরি খাদ্য সহায়তা (চাল) পেয়ে দুস্থ পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা ও স্থানীয় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রেখে এই কার্যক্রমে অংশ নেন।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

উপস্থিত দলীয় নেতৃবৃন্দ জানান, শুধু এই চাল বিতরণই নয়, ঢাকা-১ আসনের প্রতিটি প্রান্তিক ও দুর্গম এলাকায় যেন প্রকৃত দুস্থরা সরকারি ও দলীয় সাহায্য পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মে ২০২৬
Trulli

ঢাকা-১ আসনে এমপির ত্রাণ বিতরণ, নেতৃত্বে যুবদল নেতা হাসেম বেপারী