জাতীয় বৃক্ষরোপন দিবস কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবছরও বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করছে। ৯জুন মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম উপজেলা কমপ্লেক্স আঈিনায় সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ করে এ কর্মসূচির উদ্ধোধন করেন। রূপগঞ্জ উপজেলা মিলনায়তন কনফারেন্স রুমে আয়োজিত বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারীি কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়ির সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, পূর্বাচল প্রেসক্লাবের সভাপতিY মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: নুর আলম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, এস এম আবু কাউছার, মীর শফিকুল ইসলাম, নিজামউদ্দিন,

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহনাজ পারভীন, রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা ও উন্নয়ন সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শিক্ষক আল-আমিন ও খোরশেদ আলম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন চালক ও সাংবাদিকদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।














