সর্বশেষ

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মাতলেন এমআইএসটি গ্র্যাজুয়েটরা

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে  মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসে মেতেছিলেন। বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এসময় তাকে ঘিরে উল্লাস করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওটির নিচে অনেকেই শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তরুণদের মেধা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুন ২০২৬
Trulli

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মাতলেন এমআইএসটি গ্র্যাজুয়েটরা