সর্বশেষ

দোহারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে দোহার প্রশাসনের আহ্বান

শহীদুল ইসলাম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন, ২০২৬, রবিবার দোহার উপজেলার ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায়, ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সি শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ময়মনসিংহে আড়ম্বরপূর্ণ ভাবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলামের উপস্থাপনায় সভায় ক্যাম্পেইনের সার্বিক কর্মপদ্ধতি ও লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়। তিনি জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে দক্ষ স্বাস্থ্যকর্মী ও ডেডিকেটেড স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ ও স্বাভাবিক শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।” এ সময় তিনি, আগামী ২৮ জুন সব অভিভাবককে তাদের শিশুকে নিকটস্থ নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করার অনুরোধ করেন। তা ছাড়া সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম/সংবাদপত্র কর্মী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে এই জাতীয় ক্যাম্পেইন শতভাগ সফল করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শুধু শিশুদের দৃষ্টিশক্তিই রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশু যেন এই জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পাবনায় পদ্মা নদীতে দিন-রাত অবৈধ বালু উত্তোলন, অভিযানে তথ্য ফাঁসের অভিযোগ

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার এবং দোহার থানার সেকেন্ড অফিসার জীবন চন্দ্র। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জুন ২০২৬
Trulli

দোহারে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে দোহার প্রশাসনের আহ্বান