সর্বশেষ

বিয়ের প্রলোভনে প্রতারণা, অর্থ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ; ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ

জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকার এক নারী বিয়ের প্রলোভনে প্রতারণা, মোটা অঙ্কের অর্থ দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে একই এলাকার বাসিন্দা মো. ইউনুছ মিয়ার বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী নূর জাহান বেগমের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ইউনুছ মিয়া তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন। একপর্যায়ে ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিশ্বাস করালেও পরে বিভিন্নভাবে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের অব্যাহত হুমকি ও ভয়ভীতির কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি গভীর রাতে ধারালো কিরিচ ও দা নিয়ে একদল লোক তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পর থেকে প্রাণভয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না এবং নিরাপদ স্থানে রাতযাপন করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তিনি কক্সবাজার জেলা পুলিশ সুপার, র‍্যাব-১৫, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জুলাই ২০২৬
Trulli

বিয়ের প্রলোভনে প্রতারণা, অর্থ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ; ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ