সর্বশেষ

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন । সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার জন্য জোরালো তাগিদ দেওয়া হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন,

ঈদগাঁওয়ে পানিবন্দি অসহায় মানুষের পাশে সাংবাদিক আলা উদ্দিন, চাল বিতরণে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদক, নারী নির্যাতন ও বাল্যবিবাহ এই তিনটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত।

তাই এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিরোধ করতে হবে।

চুয়াডাঙ্গায় যুবদলের নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, বিচ্ছিন্ন হাতের কব্জি;

বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী ও নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং সামাজিকভাবে আরও নিরাপদ অবস্থানে পৌঁছাবে। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ জুলাই ২০২৬
Trulli

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত