সর্বশেষ

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

মোঃ রাকিবুল হাসান

‎
‎ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎
বৃহস্পতিবার ‎(১৬ জুলাই) উপজেলার ৪ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষকদের সরকারি কৃষি সেবা আরও সহজলভ্য করা এবং বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্তির লক্ষ্যে এ কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষি সহায়তা, প্রণোদনা ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
‎
‎ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে এই কার্ডের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।

সাভারের বিরুলিয়ায় সেলিম মিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রৌমারী উপজেলার দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের মাঝে ৪০০বস্ত্র বিতরণ
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৬
Trulli

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন