সর্বশেষ

মিয়ানমারে পাচারের পথে কক্সবাজারে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা।বৃহস্পতিবার (১৬ জুলাই) ৬৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়া উপজেলার আনজুমানপাড়া স্লুইস গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজনকে বেড়িবাঁধের ওপর দিয়ে বস্তা বহন করতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে অন্য কয়েকজন অন্ধকার ও পানি পথ ব্যবহার করে পালিয়ে যান।
আটকরা হলেন মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

নারায়ণগন্জের রূপগঞ্জে সিটি গ্রুপের বয়লার বিস্ফোরণে দগ্ধ দুইজন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৬
Trulli

মিয়ানমারে পাচারের পথে কক্সবাজারে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ