সর্বশেষ

পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আজ বাংলাদেশকে ৩-০ সেটে পরাজিত করে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান বিশ্বের ৩৯ নম্বর দল, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৭৫তম। তারপরও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশ ২৫-২০ পয়েন্টে কিছুটা লড়াইয়ের আভাস দেয়। কিন্তু দ্বিতীয় সেটে ২৫-১৬ পয়েন্টে বেশ বড় ব্যবধানে পিছিয়ে পড়ে।

নেতৃত্ব হারালেন মিরাজ, ওয়ানডে অধিনায়ক লিটন

টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশ বেশ ভালো খেলেছে, পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটিতেই। ফাইনালে ওঠার পথে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়েছে হরষিত বিশ্বাসের দল।

লিগ পর্বে বাংলাদেশ হেরেছে শুধু স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই। সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। কিন্তু ফাইনালে হারতে হলো আবার সেই পাকিস্তানের কাছেই। প্রতিযোগিতার তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা।

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে, ২০১৬ সালে। ঢাকায় ফাইনালে তারা হারিয়েছিল কিরগিজস্তানকে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ জুলাই ২০২৬
Trulli

পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ