সর্বশেষ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত ও আনসার নিয়োগ: সাভারে আনন্দ র‍্যালি

মহসিন খান বুলবুল :

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নিরাপত্তার জন্য ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ায় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শ্রমিক অধ্যুষিত সাভারের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করা এবং সার্বিক নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করায় সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। র‍্যালি শেষে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ আগস্ট ২০২৬
Trulli

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত ও আনসার নিয়োগ: সাভারে আনন্দ র‍্যালি