পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করেন তিনি।
এ পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি শাখাওয়াত হোসেন, নাভারণ সার্কেল পুলিশ সুপার আরিফ হোসেন,
ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #
1138
Shares
শেয়ার করুন
শেয়ার করুন





















